সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে পারব: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সবার সহযোগিতা নিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে পারবে।
আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেওয়ার বুথ পরিদর্শনে গিয়ে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে আপিল আবেদন গ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠান ইসিতে আপিল করতে পারছে।
আজ বুথ পরিদর্শনে গিয়ে সিইসি সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম ফেয়ার অ্যান্ড ক্রেডিবল (সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য) ইলেকশন দিতে পারব, সবার সহযোগিতা নিয়ে।’
আসন্ন নির্বাচন নিয়ে দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
এবারের নির্বাচনে যাচাই-বাছাইয়ের পর ৩০০টি সংসদীয় আসনে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ হয়েছে ১ হাজার ৮৪২ জনের মনোনয়নপত্র। তবে মনোনয়নপত্র বাতিল হওয়ার পাশাপাশি বৈধ প্রার্থীদের বিরুদ্ধেও আপিল করার সুযোগ রয়েছে।
ইসি জানিয়েছে, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী ৫ দিনের মধ্যে (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন বরাবর আপিল দায়ের করতে পারবে। আপিল আবেদন এক সেট মূল কাগজপত্র এবং ছয় সেট ছায়ালিপি (ফটোকপি) মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।
মন্তব্য / রিপ্লাই এসেছে
আপনার ভালো লাগতে পারে
সর্বশেষ খবর
যে কারণে তারেক রহমানের শপ...
- পোস্ট করেছেন Abdur
- ফেব্রুয়ারি 15, 2026
লোহাগড়া ও নড়াইলের বিএনপ...
- পোস্ট করেছেন Abdur
- জানুয়ারী 27, 2026
ভেনেজুয়েলার অন্তর্বর্তী স...
- পোস্ট করেছেন Abdur
- জানুয়ারী 5, 2026
‘সঠিক কাজ’ না করলে, মাদুর...
- পোস্ট করেছেন Abdur
- জানুয়ারী 5, 2026
সর্বাধিক পঠিত
-
সরকার যথাসময়ে নির্বাচন অন...
- পোস্ট করেছেন Abdur
- জানুয়ারী 5, 2026
-
‘সঠিক কাজ’ না করলে, মাদুর...
- পোস্ট করেছেন Abdur
- জানুয়ারী 5, 2026
-
লোহাগড়া ও নড়াইলের বিএনপ...
- পোস্ট করেছেন Abdur
- জানুয়ারী 27, 2026
-
‘বাংলাদেশ পাকিস্তান নয়, ত...
- পোস্ট করেছেন Abdur
- জানুয়ারী 5, 2026
ভোট / পোল
কে জিতবে আসন্ন জাতীয় নির্বাচন?