যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি
বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকছেন না।
তবে তার পরিবর্তে ভারতের একজন জ্যেষ্ঠ মন্ত্রী অনুষ্ঠানে অংশ নিতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মোদিকে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।
একই অনুষ্ঠানে শাহবাজ শরিফ-এর উপস্থিত থাকার সম্ভাবনার কথাও আলোচনা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সদস্য রাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কূটনৈতিক সূত্র অনুযায়ী, একই সময়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন-‘এআই ইমপ্যাক্ট সামিট’ অনুষ্ঠিত হবে।
ওই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির। পূর্বনির্ধারিত এই কর্মসূচির কারণেই
তিনি ঢাকায় আসতে পারছেন না বলে জানা গেছে।
তবে সূত্র জানিয়েছে, প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসতে পারেন। এর আগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় আসেন।
এদিকে কূটনৈতিক মহলের তথ্য অনুযায়ী, শপথ অনুষ্ঠানে চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্প্রতি নির্বাচনে বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে ফোন করে অভিনন্দন জানান এবং দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ট্যাগসমূহ
মন্তব্য / রিপ্লাই এসেছে
আপনার ভালো লাগতে পারে
সর্বশেষ খবর
যে কারণে তারেক রহমানের শপ...
- পোস্ট করেছেন Abdur
- ফেব্রুয়ারি 15, 2026
লোহাগড়া ও নড়াইলের বিএনপ...
- পোস্ট করেছেন Abdur
- জানুয়ারী 27, 2026
ভেনেজুয়েলার অন্তর্বর্তী স...
- পোস্ট করেছেন Abdur
- জানুয়ারী 5, 2026
‘সঠিক কাজ’ না করলে, মাদুর...
- পোস্ট করেছেন Abdur
- জানুয়ারী 5, 2026
সর্বাধিক পঠিত
-
সরকার যথাসময়ে নির্বাচন অন...
- পোস্ট করেছেন Abdur
- জানুয়ারী 5, 2026
-
‘সঠিক কাজ’ না করলে, মাদুর...
- পোস্ট করেছেন Abdur
- জানুয়ারী 5, 2026
-
লোহাগড়া ও নড়াইলের বিএনপ...
- পোস্ট করেছেন Abdur
- জানুয়ারী 27, 2026
-
‘বাংলাদেশ পাকিস্তান নয়, ত...
- পোস্ট করেছেন Abdur
- জানুয়ারী 5, 2026
ভোট / পোল
কে জিতবে আসন্ন জাতীয় নির্বাচন?